অনুগ্রহ করে অপেক্ষা করুন...
দক্ষ শিক্ষক
হোস্টেল সুবিধা
লাইব্রেরি
দৃঢ় নিরাপত্তা
নেসাব পরিকল্পনা:

জামিআতুন নূর ‘উলূমে আ’লিয়া’ তথা তাফসীর, হাদীস, আকীদা, ফিকহ, সীরাত ও তারীখের উপর অধিক গুরুত্ব প্রদান করতে চায়। এজন্য প্রচলিত নেসাবের তুলনায় দুই বছর বাড়িয়ে জামিয়ার নেসাব [দাওরায়ে হাদীস পর্যন্ত] মোট বারো বছর করা হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আরো ‍দু’এক বছর বাড়তে পারে। • শরহে বেকায়া জামাতের পর হেদায়া জামাত রাখা হয়েছে, যাতে গুরুত্বের সাথে হেদায়া ১-২ পূর্ণাঙ্গ পড়ানোর পাশাপাশি ফিকহ সংশ্লিষ্ট আরো কিছু বিষয় এবং উলূমুল কুরআন, উসূলুত তাফসীর, আকীদা ও ইলমুল কালামের কিতাব পড়ানো হয়। • মেশকাত জামাতের পূর্বে তাফসীরের জন্য স্বতন্ত্র একটি জামাত বাড়ানো হয়েছে। • হাদীসের কিতাবগুলো যথাযথভাবে পাঠদানের লক্ষ্যে দাওরায়ে হাদীসকে দুই বছর মেয়াদী করা হয়েছে। * তাফসীর জামাত পরিচিতি : মাদরাসা-নেসাবের মৌলিক উদ্দেশ্য হলো কুরআন, হাদীস ও ফিকহে গভীর জ্ঞানসম্পন্ন আলেমে দ্বীন তৈরি করা। সে হিসেবে প্রচলিত নেসাবে হাদীস ও ফিকহের পর্যাপ্ত পরিমাণ কিতাব অন্তর্ভুক্ত থাকলেও আমাদের দৃষ্টিতে তাফসীর বিষয়ক যথেষ্ট পরিমাণ কিতাব বিদ্যমান নেই। তাই মেশকাত জামাতের পূর্বে তাফসীরের জন্য স্বতন্ত্র একটি জামাত বাড়ানো হয়েছে। ইনশাআল্লাহ এই জামাতে তাফসীরে জালালাইন ছাড়াও তাফসীরের মৌলিক বেশকিছু কিতাব থেকে সমন্বয় করে পূর্ণ কুরআনুল কারীমের তাফসীর পড়ানো হবে। পাশাপাশি উলূমুল কুরআন ও উসূলুত তাফসীরের মৌলিক বিষয়াদির পাঠদান করা হবে। • দরসে পড়ানো হবে (নির্বাচিত অংশ) : ১. তাফসীরে তাবারী ২. তাফসীরে নাসাফী ৩. তাফসীরে ইবনে জুযাই ৪. তাফসীরে ইবনে কাসীর ৫. তাফসীরে কুরতুবী ৬. তাফসীরে কাশ্শাফ ৭. রূহুল মাআনী ৮. তাফসীরে কাবীর ৯. তাফসীরে আবিস সাউদ ১০. তাফসীরের ইবনে আশূর ১১. আহকামে কুরআন, জাস্সাস • লাযেমী মুতালাআর জন্য থাকবে মাআরেফুল কুরআন (মুফতী শফী ও ইদরীস কান্ধলভী), আলইসরাইলিয়্যাত ওযা মওযুআত, আলমুহাররার ফী আসবাবিন নুযূলসহ উলূমুল কুরআন ও মানাহিজুল মুফাসসিরীন বিষয়ক কিতাবাদি থাকবে। • সংশ্লিষ্ট জরুরি বিষয়ে মুহাযারার ব্যবস্থা থাকবে। • জেনারেল শিক্ষিতদের মাঝে দাওয়াতী কাজ করার সুবিধার্থে অন্তত মাধ্যমিক স্তর পর্যন্ত ইংরেজি নেসাবভুক্ত রাখা হয়েছে। এছাড়া যুগের ভাষা বোঝার লক্ষ্যে একটি স্তর পর্যন্ত বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

জামিয়ার ভবিষ্যত পরিকল্পনা:

    বর্তমানে অত্র জামিয়ায় মেশকাত পর্যন্ত কিতাব বিভাগের শিক্ষাকার্যক্রম চলমান।
    আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওফীক শামেলে হাল হলে যাবতীয় ওসায়েলের ইন্তেজামের পর দাওরায়ে হাদীস জামাত ও ইনশাআল্লাহ খোলা হবে।
    যুগ চাহিদা অনুযায়ী বিভিন্ন পর্যায়ের স্বীনি খিদমতের জন্য মানসম্মত নানান প্রকল্প চালু করার পরিকল্পনা আমাদের রয়েছে।
    প্রয়োজনীয় বিষয়গুলোর উপর তাখাসসুস তখা উচ্চতর গবেষণামূলক বিভাগ চালু করা।
    গণমানুষের ফিকহী মাসায়েলের জবাবের জন্য দারুল ইফতা চালু করা।
    সমৃদ্ধ ইলমি মাকতাবা প্রতিষ্ঠা।
    নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের জন্য সকল বৈষয়িক সুবিধাসহ পৃথক ভবন নির্মাণ।
    একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা এবং মানবসেবার ব্যবস্থাপনাকে আরো ত্বরানিত্ব, প্রসারিত ও সুসংহত করা।
    জামিয়ার শিক্ষাকার্যক্রমের উন্নতির লক্ষ্যে উস্তাদদের জন্য আবাসন ব্যবস্থা করা।
    উপরের জামাতের ছাত্রদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা।
    আমরা খুশির সাথে ঘোষণা করতে চাই যে, আল্লাহ পাকের মেহেরবানীতে অত্র জামিয়া চলতি শিক্ষাবর্ষ থেকে মুরব্বীদের তত্ত্ববধানে তার তালীম, তরবিয়াত ও ইপ্তিজামী কার্যক্রমে সংস্কারের মাধ্যমে তারাকীয় পথে অগ্রসর হচ্ছে। ইনশাআল্লাহ এধারা অব্যাহত থাকবে। এবং আকাবিরের তরযে মুখলিস, মুতকিন ও মানুষের প্রতি দরদী আলেমে দ্বীন তৈরীর জন্য জামিয়ার সম্মানিত সভাপতি সাহেব ও মুতাওয়াল্লী সাহেবের পাশাপাশি সকল উদ্ভায-স্টাফগণ তাদের সর্বাত্মক সম্ভাব্য মেহনত প্রদানে প্রস্তুত রয়েছেন।

দুআর দরখাস্ত: আমরা আহলে ইলম ও বিজ্ঞজনদের ইলমি সহযোগিতা ও সার্বিক পরামর্শ চাচ্ছি এবং সকল দ্বীনদার মুসলমানদের নিকট প্রতিষ্ঠানের কবুলিয়্যাতের দোয়ার দরখাস্ত পেশ করছি। দয়াময় আল্লাহ তায়ালা আমাদেরকে যীনের খেদমতে কবুল করুন ও অবদান রাখার তাওফিক দান করুন। আমিন