তালীম, তরবিয়ত ও ইনতেযামী সকল বিষয় মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর সম্মানিত মুদীর মুফতী আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ দামাত বারাকাতুহুম কর্তৃক সরাসরি পরিচালিত।
জামিয়ায় শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে উলূমুল হাদীস, ফিকহ ও ইফতাসহ বিভিন্ন বিভাগে শিক্ষা-সমাপনকারী আলেমদের এক জামাত।
বিস্তৃত অধ্যয়ন ও গবেষণার লক্ষ্যে প্রয়োজনীয় কিতাবাদি সমৃদ্ধ একটি লাইব্রেরি।
শিক্ষার্থীদের জন্য শ্রেণিভিত্তিক পৃথক লাইব্রেরি, যাতে রয়েছে প্রত্যেক শ্রেণির পাঠ্য কিতাবাদির মানসম্পন্ন ব্যাখ্যাগ্রন্থের পাশাপাশি জ্ঞানের বিস্তৃতি সাধন, বিশুদ্ধ চিন্তা ও আমল-আখলাক গঠনে সহায়ক গ্রন্থাবলী।
দরসী কিতাবাদির বাইরেও উস্তাদদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় বিষয়াদির সম্পূরক মুতালাআর ব্যবস্থা।
আইয়ামে আসবাক (কর্মদিবস) বাড়িয়ে স্বাভাবিক গতিতে পূর্ণ নেসাব শেষ করার প্রতি বিশেষ গুরুত্বারোপ।
পৃথক শ্রেণিকক্ষ ও আবাসন ব্যবস্থা।
শিক্ষার্থীদের ইলমী ও ফিকরী উন্নতির লক্ষ্যে উস্তাদদের পক্ষ থেকে সাপ্তাহিক মুহাযারা (লেকচার) প্রদান।
শিক্ষা-গবেষণা ও দাওয়াতী প্রয়োজনের প্রতি লক্ষ রেখে উপরের শ্রেণির ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণ।
ছাত্রদের খেলাধুলা ও শরীরচর্চার জন্য জামিয়ার রয়েছে নিজস্ব সীমানায় সুপ্রশস্ত খেলার মাঠ।
সকল উস্তাদ পূর্ণকালীন ও আবাসিক, ফলে দরসের বাইরের সময়েও উস্তাদগণ মাদরাসা ও তালিবুল ইলমদের জন্য নিবেদিত থাকেন।
জেনারেল ফিজিশিয়ানের মাধ্যমে ছাত্রদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান।
শিক্ষা বছরের পরিমাণ ও কর্মদিবস বাড়িয়ে নেসাবে জরুরী কিতাবাদি এবং ইংরেজি ভাষাসহ প্রয়োজনীয় জেনারেল বিষয় সংযোজন।